Bhorer Darpan Online
৭ অগাস্ট ২০২০, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে করোনা উপসর্গে ডাঃ ইয়ানুর হোসেনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি মেডিকেল অফিসার ডা: মো. ইয়ানুর হোসেন বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন, মৃত্যুকালে তার বয়স (৩৫ বছর)। ডা: মো. ইয়ানুর হোসেন নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার মো: ইউনুস শেখের ছেলে। নড়াইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো ডাক্তারের মৃত্যু হলো। নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, ডা: ইয়ানুর হোসেন গত কয়েকদিন যাবৎ জ্বর, শ্বাসকষ্ট, ও গলাব্যাথাসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ্য ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১০ টার দিকে তিনি মারা যান। ডা: মোঃ ইয়ানুরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান, সদর হাসপাতালের আকাসিক মেডিকেল অফিসারআ (রএমও) ডা: মশিউর রহমান বাবু। এদিকে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে ডা: ইয়ানুর স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাযা শেষে তাকে নড়াইল শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১১

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

১২

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

১৩

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

১৪

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

১৫

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১৬

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১৭

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১৮

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

২০