Bhorer Darpan Online
১৭ অগাস্ট ২০২০, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহম্মেদের দাফন সম্পন্ন

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নড়াইল পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সোমবার বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের মরদেহ নড়াইল পৌর কবরস্থান প্রাঙ্গনে নিয়ে আসে বঙ্গবন্ধু স্কোয়াড এরপর পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর এই মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন(পিপিএম) উপজেলা ও প্রশাসনের কর্মকর্তারা, নড়াইল পৌর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। উল্লেখ্য, নড়াইল শহরের আলাদাতপুর (চরেরঘাট) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ কিছুদিন আগে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমূনা পরীক্ষায় দেওয়ার পর গত ৭ আগষ্ট করোনা পজেটিভ আসে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ আগষ্ট রাজধানী ঢাকায় নেয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ স্ত্রী ও দুটি কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্জন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর স্ত্রী আনজুমান আরা একজন অবসপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি এক জন নারী নেত্রী ও সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। বড় মেয়ে সঞ্চিতা আহমেদ গৃহিনী এবং ছোট মেয়ে মার্শিয়া আহমেদ একজন চিকিৎসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১১

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

১২

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

১৩

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

১৪

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

১৫

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১৬

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১৭

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১৮

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

২০