Shakil Shah
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদযাত্রার কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা যে যেখানে থাকবেন

ভোরের দর্পণ ডেস্ক :

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বিএনপি পূর্বঘোষিত পথযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে দলটি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ১৮ ফেব্রুয়ারি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

 

আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ দুপুর আড়াইটায় পথযাত্রা কর্মসূচি মতিঝিল গোপীবাগে সাবেক মেয়র সাদেক খোকা কমিউনিটি সেন্টার সামনে থেকে শুরু হবে। এ পথযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি উত্তরা জসীমউদ্দীন মোড় থেকে শুরু হবে। এ পথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোর মধ্যে এলডিপি কারওয়াবাজার এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে বেলা ৩টায় পথযাত্রা কর্মসূচি পালন করবে। এবং গণফোরাম অফিস সংলগ্ন (মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে) স্থান থেকে বেলা ৪টায় পদযাত্রা পালন করবে।

অন্যদিকে, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সকল মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

ময়মনসিংহ মহানগরের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।নারায়ণগঞ্জ মহানগরে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সিলেট মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বরিশাল মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

রাজশাহী মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

খুলনা মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কুমিল্লা মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

গাজীপুর মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

ফরিদপুর মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রংপুর মহানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০