Shakil Shah
৪ মে ২০২৪, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বয়স আশি, পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়

বয়স আশি, পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়

কানাই মাতব্বর। বয়স আশি বছর। বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে না পারলেও চালাতে হয় রিকশা। পায়ে চালিত রিকশা চালিয়ে জোগাড় করতে হয় নিজের ও তার স্ত্রীর খাবার। প্রায় ৬০ বছর ধরে রিকশা চালাচ্ছেন তিনি। ছেলে-মেয়েদের বড় করেছেন। এই বৃদ্ধ বয়সে এসেও রিকশা চালিয়েই আজও জীবিকা নির্বাহ করতে হচ্ছে। 

জানা যায়, সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মৃত সদ্দের মাতব্বরের ছেলে কানাই মাতব্বর (৮০)। যুবক বয়স থেকেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। বৃদ্ধ বয়সে এসেও এখন পর্যন্ত রিকশা চালিয়েই খাবার জোগাড় করতে হচ্ছে তাকে। তিন ছেলে শাহাদাত মাতব্বর, শামীম মাতব্বর ও সাকিব মাতুব্বর দিনমজুরির কাজ করেন। ছেলেরা বিয়ে করে স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা থাকেন। একমাত্র মেয়ে পলিও স্বামীর সংসারে থাকেন। তাই কানাই মাতব্বর স্ত্রী শাহনুর বিবিকে নিয়ে থাকেন। রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। দিনে ১০০, ১৫০ বা ২০০ টাকার মতো রোজগার হয়। তা দিয়েই কোনোভাবে বেঁচে আছেন তারা। 

কানাই মাতব্বর বলেন, আমার ছেলেরা সবাই বিয়ে করে আলাদা থাকে। তারাও দিন মজুরির কাজ করে। যা টাকা পায়, তা দিয়ে ওদের সংসারই চলে না, সেখানে আমাদের কিভাবে খাওয়াবে। তাই আমি রিকশা চালাই। এই গরমের মধ্যে রিকশা চালাতে খুব কষ্ট হয়। অসুস্থ হয়ে পড়ি। কি করব। পেটে তো খাবার দিতে হবে। তাই বৃদ্ধ বয়সেও রিকশা চালাতে হচ্ছে। টাকার অভাবে রিকশাটি মেরামতও করতে পারি না। রিকশার অবস্থা খারাপ। বর্ষার সময় পানি পরে। এমনিতেই পায়ে চালিত রিকশায় কেউ উঠতে চায় না- সেখানে আমার বয়স দেখে ও রিকশা খারাপ দেখে অনেকেই উঠে না। তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়। 

শনিবার শহরের শকুনি এলাকার ওই রিকশার যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, পায়ে চালিত রিকশায় কেউ উঠতে চায় না। তারপর ওনার আবার বয়স হয়েছে। আসলে তাকে দেখলে অনেক মায়া লাগে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, যারা পায়ে রিকশা চালায় তাদের জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ নেই। সরকারিভাবে কোনো বরাদ্দ এলে সেখান থেকে তাকে সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০