Shakil Shah
২৮ জুলাই ২০২২, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্থকে অব্যাহতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন মমতা

ভোরের দর্পণ ডেস্কঃ

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি ঘোষণায় এ তথ্য জানায় নবান্ন। ওই ঘোষণা অনুযায়ী এখন থেকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পাহাড় সমান দুর্নীতির অভিযোগে অবশেষে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত সব মন্ত্রণালয় নিজের হাতে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মন্ত্রিসভার বৈঠক থেকে এমন সিদ্ধান্তর কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা। গ্রেপ্তারের ছয়দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত হলেন পার্থ।

এদিকে মন্ত্রিত্ব খোয়ানোর পরে আজই দলীয় পদও খোয়াতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। আজ বিকেল ৫টায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই পার্থর দলীয় মহাসচিব পদ এবং শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যপদ বহাল রাখা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সূত্রের খবর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যয়কে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১০

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১১

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১২

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৩

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১৪

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১৫

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

১৬

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১৭

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৮

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১৯

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

২০