Bhorer Darpan Online
২৭ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌরসভায় সাবেক এক মেয়র প্রার্থী মতবিনিময় সভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির সদস্য বশির খান। শনিবার রাত সাড়ে ৮ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. মজিবুল হক কিসলুর সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, বরগুনা পৌরসভার দুই বারের সাবেক মেয়র ও বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান। তিনি বলেন, আমি আওয়ামী লীগের সমর্থনে দুইবার পৌর মেয়র ছিলাম। আমার আমলে বরগুনা পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। ঠিকাদারগণ সঠিক ভাবে কাজ করতে পেরেছেন। এখন শোনা যাচ্ছে শহরের রাস্তার কাজ সঠিক ভাবে হচ্ছে না। কদিন আগে একটি টেলিভিশনে দেখলাম রাস্তা করার দুই মাসের মধ্য সেই রাস্তা নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, আমি চার বার নিবার্চন করেছি। দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। বরগুনা পৌরসভায় আগামী ডিসেম্বর মাসে নির্বাচন হবে। আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব। আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হব। যদি মনোনয়ন না পাই তাহলে যিনি মনোনয়ন পাাবেন তার পক্ষে কাজ করব। দলের বিপক্ষে নির্বাচন করতে চাই না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

১০

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১১

বাসভাড়া বাড়ল

১২

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১৪

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৫

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৬

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৭

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

১৮

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

১৯

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

২০