Shakil Shah
৩০ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ভালো খেলবে সাকিবরা, আশা প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে ভালো খেলবে সাকিবরা, আশা প্রধানমন্ত্রীর

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। যেখানে পারফর্ম করতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’

বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একজন সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ই মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই যোগাযোগও করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।’

ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।’ 

তিনি বলেন, ‘বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০