Shakil Shah
২১ মে ২০২২, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৭ নিহতের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৭ নিহতের ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক) মো. আনিসুর রহমান এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রাব্বানী, বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তানভির সিদ্দিক সহ বিআরটিএ ও সড়ক ও জনপদ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

পরিদর্শন শেষে কমিটি প্রধান যুগ্ম সচিব মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গত ৭ মে বনপাড়া-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়াতে দুই বাস ও ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনার কারণ নির্ণয় করতে মন্ত্রণালয় কর্তৃক গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি এই তদন্তে আসে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ও দায়ীদের চিহ্নিত করতে পাশাপাশি এই মহাসড়কে সাম্প্রতিক অন্যান্য দুর্ঘটনার কারণ নির্ণয় করতে ঘটনাস্থল সহ মহাসড়ক পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন ও তদন্ত শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ করা হবে ও তা অনুমোদন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত ১১ দিনে বড়াইগ্রামের মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে কমপক্ষে ৮০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০