Bhorer Darpan
২৪ জুন ২০২০, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় রশিদ ও টাকাসহ ৪জন আটক

মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় রশিদ ও টাকাসহ ৪জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে সড়কে চাঁদাবাজির সময় চাঁদা আদায়ের রশিদ ও টাকাসহ  ৪জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজদের বিরুদ্ধে মহেশপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে জানতে পারেন একদল চাঁদাবাজ মহেশপুর-চৌগাছা সড়কে যানবাহনে চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশকে অভিযানে পাঠায়।

মহেশপুর থানা পুলিশ গতকাল বুধবার ভোররাতের দিকে মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থান থেকে ট্রাকে চাঁদাবাজি করার সময় মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাকিল, শফিকুল ইসলামের ছেলে সুমন, দাউদ মোল্লার ছেলে হুসাইন ও যশোর চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের মফিজ রহমানের ছেলে জাহিদসহ ৪ চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার ইখলাস মোল্লা বুধবার আটককৃত চাঁদাবজদের বিরুদ্ধে মহেশপুর থানায় হাজির হয়ে দ্রুত বিচার আইনে চাঁদাবজির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়েছে, ট্রাক ভর্তি কয়লা নিয়ে ইখলাস মোল্লা যশোর থেকে রাতে মহেশপুর উপজেলার ভৈরবা যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে তিনি মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থানে পৌছালে ৪ চাঁদাবাজ তার নিকট চাঁদা দাবি করে। ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ তাদেরকে হাতেনাতে আটক করে।

সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম আগে থেকেই তৎপর রয়েছেন। তার এই ভুমিকায় সমাজের সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ ৪জনকে হাতেনাতে আটক করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১০

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১১

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১২

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৩

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৪

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৫

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৬

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১৭

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

১৮

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

২০