Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২১, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথিলার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ, হবে সংবাদ সম্মেলন

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আর রাখ-ঢাক নয়; সরাসরি মুখ খুললেন নির্মাতা অনন্য মামুন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টির ইঙ্গিত দিলেও সংবাদ সম্মেলন ডেকেই পুরো অভিযোগ তুলে ধরবেন বলে জানান এই নির্মাতা।

মিথিলার বিরুদ্ধে আসলে কি অভিযোগ তা জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘এখন মাথা গরম আছে। রাগের মাথায় কিছু বলতে চাচ্ছি না। ৩ দিন পর (২০ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা বলবো।’

 

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মিথিলার একটি ছবি পোস্ট করেছেন অনন্য মামুন। সেখানে তিনি লিখেছেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে। এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনোদিন কাউকে নিয়ে বলিনি। এবার বলবো।’

তার এমন পোস্ট থেকে অবাক হচ্ছেন অনেকেই। তবে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেক-শিল্পী কুশলীরাও এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। এবং তারাও মিথিলার বিরুদ্ধে মুখফুটে কিছু বলতে চায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘এতোদিন চুপ ছিলাম। আর চুপ থাকবো না। পরিচালক অনন্য মামুন ভাই মুখ খুলেছেন। আমি ও মুখ খুলবো।

 

রশিদা জাহান মুক্তা লিখেছেন, ‘আপনাকে বড় বোন হিসেবে অনেক সম্মান করতাম বাট আর না। এতোদিন চুপ ছিলাম! কিন্তু আমাদের ডিরেক্টর অনন্য মামুন যেহেতু মুখ খুলেছে তাই আমিও আর চুপ থাকব না!’

 

 

 

আর এ রুহুল লিখেছেন, ‘এতোদিন সবাই চুপ ছিলাম! মানুষের মতো হলেও কিন্তু সবাই মানুষ হয়না, কেউ কেউ হয় সুন্দর মনের মানুষ!! পরিচালক অনন্য মামুন ভাই যেহেতু মুখ খুলেছে তাই আমিও কিছু বলবো। জাস্ট ওয়েট।’

অভিনেতা নিরব লিখেছেন, ‘কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক অনন্য মামুন ভাই বলবে। আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? হোক না বন্ধু।’

এদিকে রাফিয়াত রশিদ মিথিলা এখন অবস্থান করছেন ভারতে। ঢাকার ‘অমানুষ’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও সেখানে তিনি ব্যস্ত টলিউডের তিনটি সিনেমার কাজে! সঙ্গে সংসার-সন্তান-অফিসের ব্যস্ততা তো রয়েছেই। প্রশ্ন উঠেছে, প্রথম ছবিটির শুটিং শেষ করলেও বাকি রয়েছে ডাবিং। তবে কি ‘অমানুষ’-এর ডাবিংয়ে অসহযোগিতা রয়েছে মিথিলার পক্ষ থেকে? নাকি আরও গভীর কোনও অভিযোগ!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০