Shakil Shah
৯ নভেম্বর ২০২১, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে গুলিতে যুবক নিহতের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেঁও চৌরাস্তায় গুলিতে আব্দুর রশিদ মোল্লা (৩৩) নামের যুবক নিহতের ঘটনায় গত ৭ নভেম্বর রবিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের দাবিতে গতকাল ৮ নভেম্বর সোমবার মাছিমপুর এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। মিরকুটিরছেঁও চৌরাস্তায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফায়েজ মিয়া, আব্দুল কুদ্দুস, আবু ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা বাদল মাষ্টার, ইয়াকুব মিয়া, রউফ মিয়া, আমির হোসেন প্রমুখ। এসময় এলাকাবাসী মাছিমপুর-মিরকুটিরছেঁও চৌরাস্তা এলাকায় ঝাড়– মিছিল করে।

সভায় বক্তারা বলেন, আব্দুর রশিদ মোল্লার খুনিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আব্দুর রশিদ মোল্লার খুনীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ৩২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ গত ৬ নভেম্বর শনিবার রাত সাড়ে আটটায় পূর্ব শত্রæতার জের ধরে মুড়াপাড়ার মাছিমপুর এলাকার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে আব্দুর রশিদ মোল্লাকে (৩৩) ডান কানের নিচে শর্টগান ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০