Shakil Shah
৩০ সেপ্টেম্বর ২০২০, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোগীকে বাংলোয় নিয়ে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার

ভোরের দর্পণ অনলাইন:

গাজীপুরের শ্রীপুরে নারী রোগীকে (২৫) মো. নুরুল ইসলাম শেখ (৪৭) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় চিকিৎসক নুরুল ইসলাম শেখ ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতার নুরুল ইসলাম শেখ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক। তিনি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার জানাকুড় গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।

ভিকটিম ওই নারীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তিনি শ্রীপুরের ধলাদিয়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

মামলার বরাত দিয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, জ্বর-সর্দি নিয়ে গত ২০ সেপ্টেম্বর ওই নারী নুরুল ইসলাম শেখের বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেদিন সেখানে চিকিৎসকের পরামর্শ মত রক্ত ও প্রসাব পরীক্ষার জন্য নমুনা দিয়ে তিনি বাসায় চলে যান।

পরদিন ওই নারীকে জানানো হয় আগের দেয়া নমুনা নষ্ট হয়ে গেছে তাই আবারও তাকে নমুনা দিতে হবে। পরে ২১ সেপ্টেম্বর দুপুরে ওই হাসপাতালে রক্ত দেয়ার জন্য রওনা হন ওই নারী। বাড়ি থেকে বের হয়েই তিনি ধলাদিয়া এলাকায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের পাশে নুরুল ইসলাম শেখসহ তার ২/৩জন সহযোগীকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা তাকে দেখে ওই হাসপাতালে যাবেন জানিয়ে গাড়িতে ওঠার প্রস্তাব দেন।

সরল বিশ্বাসে গাড়িতে উঠলে তারা তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় ধলাদিয়া কলেজের পাশে নুরুল ইসলাম শেখের বাংলোতে নিয়ে যান। পরে বাংলোর একটি কক্ষে নিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন নুরুল ইসলাম শেখ। পরে ঘটনা প্রকাশ করলে তাকে খুন-জখমের হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়।

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় ওই নারী তার স্বজনদের সঙ্গে আলোচনার পর রোববার শ্রীপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে মঙ্গলবার বিকেলে অভিযুক্ত নুরুল ইসলাম শেখকে জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০