Shakil Shah
২ এপ্রিল ২০২৪, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতারে খালি পেটে ভুলেও খাবেন না যে ৪ খাবার

ইফতারে খালি পেটে ভুলেও খাবেন না যে ৪ খাবার

রোজা রাখার কারণে দীর্ঘ সময় পেট খালি রাখতে হয়। ইফতারের সময় তাই ক্ষুধা বেশি লাগাটা স্বাভাবিক। কিন্তু ক্ষুধা পেটে ভুলে গেলে চলবে না, দীর্ঘ সময় পেট খালি থাকার কারণে আপনি কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না!

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেট ব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার কারণ হয়ে ওঠে। দীর্ঘ সময়ে যা ধীরগতির বিষের মতো কাজ করে। যা শেষে ডেকে নিয়ে আসতে পারে ক্যানসারের মতো মরণব্যাধিও।

পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নিই, কোন কোন খাবার ইফতারে খালি পেটে খেলে বিপদ ডেকে আনতে পারে।

ঠান্ডা পানি বা শরবত
ইফতারে একটু ভারি খাবারেরই চল রয়েছে এদেশে। বিভিন্ন খাবারের সঙ্গে ঠাণ্ডা পানি বা শরবত খাওয়ার অভ্যাসও রয়েছে অনেকের। থাকলে তা এড়িয়ে চলুন। কারণ খালি পেটে শুরুতেই ঠাণ্ডা পানীয় হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে। হজমের গতি মন্থর করে এবং বিপাকীয় হারকেও প্রভাবিত করে। তাছাড়া খালি পেটে এসব খেলে সর্দি-কাশিরও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ইফতারে শরবত তৈরি করুন স্বাভাবিক তাপমাত্রার পানিতে আর শরবত খাওয়ার চেষ্টা করুন ভারি খাবার খাওয়ার শেষে।

সাইট্রাস ফল
ইফতারে ফল খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয়। তাই ইফতারে খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না। এসব ফলের জুসও বাদ দিন।

চা-কফি
ইফতারে ভারি খাবারের পর চা-কফি খাওয়ার প্রবণতা রয়েছে প্রতিটি ঘরে ঘরে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘ সময় পেট খালি থাকার পর ভারি খাবার খাওয়ার পর আবার চা-কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। অগ্ন্যাশয় ও যকৃতের ওপর খারাপ প্রভাব পড়ে।

তৈলাক্ত খাবার
ইফতারে তেলের তৈরি নানা পদের ভাজাপোড়া দিয়ে ছোলা, মুড়ি মাখা খাওয়ার চল রয়েছে এদেশে। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর এ তৈলাক্ত খাবার পেটে গ্যাসসহ নানা গোলযোগের কারণ হয়ে ওঠে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব তৈলাক্ত খাবার এড়িয়ে চলার।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। শুধু তাই নয়, খালি পেটে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদি অন্ত্রের সমস্যাতেও। পড়তে পারেন আলসার ও ক্যানসারের মতো জটিল রোগে। 

তাই ইফতারে রাখুন সুষম খাবার, সবজি, ইসবগুলে শরবত, খেজুর, দই এবং সহজে হজম হয় এমন খাবার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১০

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১১

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১২

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৩

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৪

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

১৫

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

১৬

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

১৭

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৮

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১৯

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০