Online Desk
১৭ জানুয়ারী ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র- খোরশেদ আলম

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,এটি গণতন্ত্র- খোরশেদ আলম

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও এতদিনে পৌরবাসীর যে নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, বাস্তবে তা নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।

তিনি আরও বলেন, সাভার পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই হবে তার প্রধান লক্ষ্য। মেয়র হিসেবে নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যের শেষে তিনি নিজ নিজ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০