Online Desk
১৯ জানুয়ারী ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম বলেছেন, সাভার একটি অপরিকল্পিত পৌরসভা। সঠিক পরিকল্পনার অভাবে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যদি ডাক্তার দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে এমপি হিসেবে এবং পৌর নির্বাচনে যদি আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়, তাহলে এই অপরিকল্পিত সাভারকে একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

সোমবার ১৯ জানুয়ারী বিকেলে সাভার পৌর এলাকার ব্যাককলোনী মাদ্রাসা মসজিদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু এবং সাভার থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী কমল চন্দ্র।

লায়ন মো. খোরশেদ আলম বলেন, ঢাকা জেলার মধ্যে সাভার পৌরসভা একটি গুরুত্বপূর্ণ পৌরসভা হলেও বিগত সময়ে এখানে যেসব উন্নয়ন কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। ফলে পৌরবাসী প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি মেয়র নির্বাচিত হলে সাভারকে একটি আধুনিক, বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাভারকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং একটি নিরাপদ শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ হাসান।

এর আগে পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের ধর্মবিষয়ক সম্পাদক জয়দেব শাহার আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন লায়ন মো. খোরশেদ আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০