Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

ধামরাইয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে খড়ারচর এলাকায় স্থানীয় ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের জমি দখলে অভিযোগ ওঠেছে কয়েক জন অভিযুক্তের বিরুদ্ধে। তবে এনিয়ে আদালতে মামলা চলমান থাকলেও অভিযুক্তরা বল প্রয়োগ করে জমিতে মাটি ও বালু ফেলে দখল করছে।

শুক্রবার ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকায় ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের জমি নিয়ে বিবাদী মোহাম্মদ আলী(৫২), আব্দুর রশিদ (৫৬), নবু মোল্লাসহ (৫২) কয়েক জনের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলায় আদালত সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মোহাম্মদ আলী গং বাহিনী পেশি শক্তির মাধ্যমে রোববার (১৮ জানুয়ারি) ভোরে মসজিদের জমিতে জোরপূর্বক মাটি ও বালু ফেলে।

এসময় মসজিদের একটি পানির মটর চুরির ঘটনাও ঘটে। এঘটনায় মসজিদ কর্তৃপক্ষ প্রতিবাদ জানালে বিবাদী মোহাম্মদ আলী গং’রা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। পরে মসজিদ কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন।

ফাতিমাতুজ জাহরা জামে মসজিদের সভাপতি মাসুদুর রহমান পিন্টু বলেন, আমাদের সঙ্গে মোহাম্মদ আলীদের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেখানে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবস্থান করতে বলে। কিন্তু মোহাম্মদ আলী বাহিনী রাতের আধারে মসজিদের জমিতে মাটি ও বালু ফেলে দখল করেছে। এতে আমরা বাঁধা দিতে গেলে বিবাদীরা বিভিন্ন হুমকি দিচ্ছে বলে জানান তিনি।

এঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

ধামরাই থানার উপপরিদর্শক(এসআই) কাজী রেজাউল হক বলেন, মসজিদ কমিটির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বে থেকে অভিযুক্তদের সঙ্গে মামলা চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০