Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেমরার বড়ভাঙা হয়ে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি

ডেমরার বড়ভাঙা হয়ে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ

ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও চীফ নির্বাচনী এজেন্ট ফেরদৌস হোসেন রনি ডেমরার বড়ভাঙা এলাকা হয়ে বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

শনিবার বিকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণসংযোগ চলাকালে বিভিন্ন সড়ক ও অলিগলিতে লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

এ সময় ফেরদৌস হোসেন রনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা, জনদুর্ভোগ ও মানুষের প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে ফেরদৌস হোসেন রনি বলেন, “ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব এবং ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন জনগণের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও জনবান্ধব ঢাকা-৫ গড়ে তোলা সম্ভব।”

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বলেন, নির্বাচনের সময় নয়—বরং সারাবছর মানুষের পাশে থাকা নেতৃত্বই তারা চান। এ সময় অনেক ভোটার পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এদিকে গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ঢাকা-৫ এর প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবেন।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ডেমরাসহ পুরো ঢাকা-৫ এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। এদিনের কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০