Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকা থেকে ধামসোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা করেন তারা। এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মাঝে লিফলেট বিতরণ করে গণসংযোগটি ইউনিক, বগাবাড়ি, সোনিয়া মার্কেট ও মৌসুমী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।

ইউনিয়ন যুবদলের মো: নূরুল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: আলমগীর কবির, ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির ক্রিড়া সম্পাদক মো: সাব্বীব হোসেন আলাল, থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: জালাল আহমেদ, মো: মিন্টু ও মো: লিটন সহ কয়েক’শ নেতাকর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন।

এসময় যুবদল নেতা নূরুল ইসলাম বলেন,’ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আমার নেতাকর্মীদের সাথে করে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিলি ও গণসংযোগ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজও বিশাল মিছিল নিয়ে বিভিন্ন জনের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছি। তবে ধানের শীষের ব্যাপক জোয়ার উঠছে।

১২ তারিখ বিপুল ভোটে সালাউদ্দিন বাবুকে জয়যুক্ত করার মধ্য দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আমরা আরও সুসংগঠিত করবো ইনশাল্লাহ’!

শেষে ধানের শীষ প্রতীকে ভোটারদের ভোট কামনা করেন এই তরুণ যুবদল নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০