Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ

তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে আরও এক দফা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবারের তুলনায় আজ মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ১১১ দশমিক ২২ ডলারে, যা গতকাল সোমবারের চেয়ে ২ দশমিক ৯৯ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমিক ৭৬ শতাংশ বেশি।

দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। মঙ্গলবার প্রতি ব্যারেল ডব্লিউটিআিই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিন সোমবারের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমকি ৬৪ শতাংশ বেশি।

এদিকে তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য ‘বিপদ সংকেত’ বলে মন্তব্য করেছেন জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণ সংস্থা রাইস্ট্যাড এনার্জির হোর্হে লিওনের বিশ্লেষক হোর্হে লিওন।

“ব্যারেল প্রতি ১১০ ডলারের বেশি তেলের দাম এমন একটি বাজারকে আমাদের সামনে প্রতিফলিত করে, যেখানে ভূ-রাজনৈতিক ঝুঁকি বার বার তেলের মূল্য নির্ধারণ করছে। এটা বাজারের জন্য ভালো সংকেত নয়”, বলেছেন হোর্হে লিওন।

“শান্তি আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খোলা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত থাকায়, ব্যবসায়ীরা বৈশ্বিক সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ধমনীতে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটার বিষয়টি বিবেচনা করছেন।”

রয়টার্সকে লিওন আরও বলেন, “এমনকি সবচেয়ে ভালো পরিস্থিতিতেও, যদি যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি পক্ষপাতিত্বমূলক চুক্তি হয়— যা হরমুজ প্রণালির সংকটকে অমীমাংসিত করে রাখবে— সেক্ষেত্রে যুদ্ধ থামলেও তেলের বাজারে অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে।”

সূত্র : রয়টার্স

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১০

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১১

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১২

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৩

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৪

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৫

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

১৬

সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ ধানকাটা শ্রমিক

১৭

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন

১৮

বোয়ালখালীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৯

বকশীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০