Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় আলেম সমাজের সাথে আলোচনা সভা

আশুলিয়ায় আলেম সমাজের সাথে আলোচনা সভা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ ধামসোনা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আলেম সমাজের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ সকালে আশুলিয়ার বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের সার্বিক আয়োজনে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (দা. বা.)।

আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ওলামা পরিষদের সভাপতি ইলিয়াস আহমেদ কাশেমী ও থানার অন্তর্গত বিভিন্ন মাদ্রাসা-মসজিদের খতিব, মুফতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময়ে ইসরাফিল হোসেন বলেন, আমি এ ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশগ্রহণে আশাবাদ ব্যাক্ত করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। নির্বাচনের নির্বাচিত হলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং অসহায় ও দুস্থ মানুষের সেবায় একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হবে। এছাড়া সাধারন মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০