Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাহালুর কর্নিপাড়ায় জোরপূবর্ক জমি দখল প্রতিপক্ষকে ফাঁসাতে ধান গাছে কীটনাশক প্রয়োগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

কাহালুর কর্নিপাড়ায় জোরপূবর্ক জমি দখল প্রতিপক্ষকে ফাঁসাতে ধান গাছে কীটনাশক প্রয়োগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার কালাই কর্নিপাড়ায় জোরপূবর্ক জমি দখল করে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই ধান গাছে কীটনাশক বিষ প্রয়োগ করে ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কর্নিপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর পুত্র ছমির উদ্দিন ওরফে কুদ্দুস গত ২৫ এপ্রিল কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের ছমির উদ্দিন ওরফে কুদ্দুস ও তার মা রইচুন বিবি কালাই মৌজার দাগ নং-১৩৩৭৬, সাবেক ৫৭৮৬ দাগের ২১ শতক জমি ১৯৯৭ সাল থেকে কবলা দলিলমূলে ভোগদখল করে চাষাবাদ করে আসছিলেন। উক্ত জমির রেকর্ড ভুল হওয়াই বিবাদী একই গ্রামের মৃত রকিব উদ্দিনের পুত্র আছাদ আলী আকন্দ তার লোকজন নিয়ে জোরপূবর্ক জবর দখল করে চলতি ইরি বোরো মৌসুমে ধান রোপন করেন।

অভিযোগে কুদ্দুস আরও উল্লেখ করেন, আমি রেকর্ড ভুল সংশোধনের জন্য কাহালু সিফিল জজ আদালতে মামলা দায়ের করেছি। মামলা নং-১৯/২০২৬। বিবাদী আছাদ আলী আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজানোর জন্য নিজেই উক্ত জমিতে বিষ প্রযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করে মিথ্যা অভিযোগ করেন।

আমি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ প্রতিবাদ করি। গত ২৪ এপ্রিল দিবাগত রাতে অজ্ঞাতনামা কে বা কাহারা সঙ্গোপনে আমার বাড়ীর গোয়াল ঘরের তালা কেটে ৩ টি গরু বাছুর চুরি করে নিয়ে যায় । যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। সকাল বেলা আমরা গরু খোঁজাখুজি করাকালে আমার বোন মিনা বেগমের মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় আমাদের ধরে নিয়ে যাওয়ার ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বিকাশে ১০ হাজার টাকা দাবি করেন। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যগন চরম আতঙ্গে রয়েছি।

তিনি এ বিষয়ে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বিবাদী আছাদ আলীর সাথে কথা বলার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।

কাহালু থানার এস আই জসিম উদ্দিন এর সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০