bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেনে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬৪ জনের মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

চীনের উহান থেকে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ মৃত্যুপরীতে পরিণত করেছে ইউরোপের দেশ স্পেনকে। প্রত্যেকদিনই দেশটিতে করোনায় মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

বুধবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৮৬৪ জনের প্রাণ কেড়েছে করোনা। যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে মঙ্গলবার দেশটিতে ৮৪৯ জনের প্রাণহানি ঘটে।

 
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ হাজার ৭১৯ জন করোনা সংক্রমিত হয়েছেন।

ফলে ইতালি এবং যুক্তরাষ্ট্রের মতো করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ২ হাজার ১৩৬ জনে পৌঁছেছে। মঙ্গল এবং বুধবারের গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬৪ জনের প্রাণহানি ঘটায় করোনায় মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৩ জনে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা ৮ লাখ ৭১ হাজার ৯৮৫ এবং মারা গেছেন ৪৩ হাজার ২৬১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৮৪ হাজার ৪৮২।

বিশ্বে নতুন এই ভাইরাসের তাণ্ডব মোকাবিলায় বিভিন্ন দেশে ব্যাপক বিধি-নিষেধ আরোপ করা হলেও প্রাণহানি ও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। বেশ কয়েকটি দেশ প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক এবং ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। ইতোমধ্যে চীন, জাপান এবং যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে কয়েকটি ওষুধেরও পরীক্ষা চালানো হয়েছে। তবে প্রতিষেধক কিংবা ওষুধের জন্য আরও দেড় বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০