১৭ জুন ২০২০, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে দলীয় কর্মী-সমর্থকদের মাঝে ঈদসামগ্রী উপহার দিলেন আবদুল আউয়াল খান

দেবিদ্বার( কুমিল্লা)প্রতিনিধি : বিএনপি'র নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা কুমিল্লার দেবিদ্বারে বিএনপি'র নেতা কর্মী ও সমর্থকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপি'র কেন্দ্রীয় সহ -সাংগঠনিক সম্পাদক, মোঃ আঃ আউয়াল খান। 

দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিনের তত্বাবধানে কুমিল্লা-৪ (দেবিদ্বার)  উপজেলার অন্তর্গত ১৫ টি ইউনিয়ন এবং পৌরসভায় ৭ শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। 

এসব খাদ্য সামগ্রী বিতরনকালে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা নিজেদের মনে জমে থাকা ভালোবাসার উচ্ছাস প্রকাশ করেন। প্রকাশ করেন, নানা অবহেলা অবজ্ঞার কথাও। তাদের ভাষ্যমতে সারাদেশের প্রতিটি পর্যায়ে যদি আঃ আউয়াল খানের মতো নেতা  থাকতো তবে জাতীয়তাবাদী দল বিএনপি আরো সুনামের স্বর্ণ শিখরে পৌঁছে যেতো। 

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, জনাব  আঃ আউয়াল খান জাতীয়তাবাদী দল বিএনপির এক উজ্জ্বল নক্ষত্র। দেবিদ্বারের কৃতি সন্তান হিসেবে তাঁকে নিয়ে আমরা গর্ব করি।

এ বিষয়ে আঃ আউয়াল খানের সাথে কথা হলে তিনি জানান যে, করোনার এই দূর্যোগের সময়ে দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা আজ অসহায়ভাবে দিনাতিপাত করছে। তাঁরা আজ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।  তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে  সাধ্যনুযায়ী আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। তিনি তার বক্তব্যে দেবিদ্বার বাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সবার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

১০

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১১

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১৩

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৪

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১৫

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১৬

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১৭

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৮

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

২০