Shakil Shah
১৪ জানুয়ারী ২০২১, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় চালককে নৃসংশ হত্যা করে অটোরিকশা ছিনতাই

মশিউর রহমান, আশুলিয়া প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় চালক মোফাজ্জল হোসেন (৪০)কে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এসময় তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকাও ছিনিয়ে নেয় তারা।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোফাজ্জল নওগারঁ ধামইরহাট থানাধীন আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার কাইচাবাড়ি শাহাদাত হোসেনের ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত।
নিহতের স্বজন (বায়রা) ওসমান গণি জানান, প্রতিদিনের মত ভোরে অটোরিকশা নিয়ে বের হয়েছিল মোফাজ্জল। সকাল ৬টার দিকে পোশাক শ্রমিক স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা থাকলেও তিনি আসেনি। এসময় তার স্ত্রী ও স্বজনরা ফোনে যোগাযোগ করে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও তাকে পায়নি। কাইচাবাড়ি হালিম মেম্বারের বাড়ির পাশে মোফাজ্জলের মরদেহ পড়ে আছে এমন খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ওই স্থানে গিয়ে তার লাশ সনাক্ত করা হয়। সেখানে গিয়ে মরদেহ ছাড়া রিকশাও নেই আর সাথে থাকা মোবাইল ও টাকা কিছুই নেই। তবে মনে করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাইয়র পর তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রেখে যায়।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মাথা ও মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ার ফলেই তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০