Shakil Shah
২২ জানুয়ারী ২০২১, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরো :

 

রংপুরের প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাবলুর পরিবারের পৈত্রিক সম্পত্তি স্বার্থান্বেষীদের হাত থেকে উদ্ধারের দাবিতে শুক্রবার সকালে সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাবলুর ছেলে সৈয়দ মুশফিক হাসনাত। এসময় পরিবারের পক্ষে মোছা. রিক্তা হাসনাত, সৈয়দ শামসুজ্জোহা সাজু ও শাহজাহান আলী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সৈয়দ মুশফিক হাসনাত বলেন, মৃত্যুকালে আমার বাবা ওয়ারিশ হিসেবে আমার মা ও এক বোন এবং আমাকে রেখে যান। আমরা ভাইবোন শিশু থাকায় রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের জগদীশপুর এলাকায় কিছু সম্পত্তি যা দেখাশুনা করতে পারিনি। সম্প্রতি আমি উক্ত জমা জমি খোঁজখবর নিয়ে জানলাম স্থানীয় কিছু মানুষ আমাদের জমির উপর দিয়ে ১১০ ফুট জমির আইলকে চলাচলের নামে রাস্তা তৈরি করে ব্যবহার করছেন। শুধু তাই নয়, আমাদের আদিয়ার আফজালুল ও সৈয়দ শামছুল বাসার আমাদের ৬ শতক জমি ও গাছপালা বেদখল করে রেখেছে। উক্ত জমির সীমানা নির্ধারণের জন্য সিটি কর্পোরেশন থেকে সার্ভেয়ার নিয়োগ করলে দেখতে পাই সাবেক আদিয়ার আফজালুল আমাদের জমির আইলকে চাষাবাদের সময় (দৈর্ঘ ১১০ ফুট) প্রশ্বস্থ করেছে এবং আমাদের উক্ত ১৬৯৬ দাগের (বর্তমান হালদাগ ৩০৬৪, ৩০৬৫) মধ্য থেকে তাদের ১৭ শতক জমির সাথে ৬ শতক জমি গাছ-পালাসহ বেদখল করে রেখেছে। সিটি কর্পোরেশন কর্তৃক চিহ্নিত সীমানা আইল তৈরিতে শামছুল বাসার, আফজালুল, শাহ জাহান, পিতা মৃত সিদ্দিক বাধার সৃষ্টি করে এবং এক পর্যায়ে হাজীরহাট থানা থেকে পুলিশ ডেকে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শামছুল বাসার পুলিশকে ভুল তথ্য প্রদানপূর্বক আইল নির্মাণ কাজ বন্ধ করতে অনুরোধ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আইল নির্মাণ কাজ দুই দিনের জন্য স্থগিত করেন। তখন আমার চাচা ও ফুফা-ফুফু স্থগিতের কারণ জানার জন্য হাজিরহাট থানায় ওসির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করেন। ওসি পরদিন অর্থাৎ ১৭ জানুয়ারি সরেজমিনে তদন্তপূর্বক বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু অদ্যাবধি পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। এই সুযোগে উল্লেখিত ব্যক্তিবর্গ এলাকার কিছু লোকের মিথ্যা স্বাক্ষর গ্রহণ করে আমার চাচা, ফুফা, বর্তমান আদিয়ার ও কিছু দিনমজুরের বিরুদ্ধে হাজিরহাট থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা না করায় উক্ত জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। উল্লেখিত জমির সি.এস, এস.এ, আর.এস. ম্যাপে কোন রাস্তা নাই। এমনকি সিটি কর্পোরেশন কর্তৃক জরিপ ম্যাপে কোন রাস্তা উল্লেখ নাই। জরিপ কাজ পরিচালনাকালে রংপুর সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর লাইকুর রহমান লাজু উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বাসভাড়া বাড়ল

১০

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১২

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৪

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৫

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

১৬

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

১৭

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

১৮

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০