Shakil Shah
২৯ জানুয়ারী ২০২১, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাতলায় হত্যার হুমকি ও আর্থিক ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :

 

মারধর, ডিশ ব্যবসার যন্ত্রপাতি নষ্ট করে আর্থিক ক্ষতি ও হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার সকালে সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বয়ড়া গ্রামের মো. আমানত আলী মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদ ইসলাম রঙিন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২০১৫ সালের ২৯ ডিসেম্বর হতে ডালাস ক্যাবল টিভি নেটওয়ার্কের সাথে চুক্তিবদ্ধ হয়ে ডিস ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পার লোকজন তার স্বামী নজমুল মাহমুদ তুহিনের নির্দেশে গত ৩০-১১-২০ তারিখে আমার ডিস ব্যবসার উপর হামলা করে ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এর কয়েকদিন পরে গত ২৫-০১-২১ তারিখে বাড়ি ফেরার পথে নজমুল মাহমুদ তুহিন লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে ও প্রাণহানির হুমকি প্রদান করে। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে সোনাতলা থানার অফিসার ইনচার্জকে অবগত করি। এরপরেও গত ২৬-০১-২১ তারিখ বিকেল ৫টার দিকে উত্তর বয়ড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে নুহের মাহমুদ তমাল, নোমান মাহমুদ তারেক, রিছাদ মিয়া, নজমুল মাহমুদের ছেলে তানবিন মিয়া ও গাবতলির উজগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে আরেফিন ডলার ও আসিফ মিয়াসহ বেশ কয়েকজন গ্রামের লোকজনের সামনে আমার ডিসের ব্যবসার তার ও যন্ত্রাংশ ক্ষতিসাধন করে, যাতে আনুমানিক ক্ষতি হয় ৪০ হাজার টাকার। এখনো তারা আমাকে হুমকি প্রদান করে চলেছে। এমন অবস্থায় আমি স্বাভাবিকভাবে ব্যবসা করতে পাচ্ছিনা।’ তিনি এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ও সহ-সভাপতি শওকত হোসাইন নয়ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০