Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২১, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার টাকার কী হবে, কার কাছে যাব?

‘আমার টাকার কী হবে, কার কাছে যাব? এতদিন তো ভেবেছি, টাকা দেবে। গ্রেফতার না হলে রাসেলের বাসায় অথবা অফিসে যোগাযোগ করা যেত। কিন্তু এখন কার কাছে যাব। টাকা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।’

এভাবেই কথাগুলো বলছিলেন, ইভ্যালির সিইও রাসেলের বাসার সামনে উপস্থিত এক গ্রাহক। শুধু তিনিই নন, তার মতো ইভ্যালির হাজারো গ্রাহকের মনে এখন এমনই উৎকণ্ঠা আর প্রশ্ন।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতার করায় গ্রাহকদের মাঝে পণ্য কেনার জন্য প্রতিষ্ঠানটিতে দেওয়া টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গ্রাহকদের দাবি, টাকা যেন ফেরত পান তারা। প্রয়োজনে রাসেলকে আরও সময় দেয়া হোক। নইলে আইনি জটিলতায় টাকা ফেরত নাও পেতে পারেন তারা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে রাসেল দম্পতিকে গ্রেফতার করা হয়।

অভিযানের সংবাদ শুনেই রাসেলের বাসার সামনে ভিড় জমাতে শুরু করেন ইভ্যালির গ্রাহকরা। এরপর তারা স্লোগান দিতে থাকেন ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’। রাসেলকে নিয়ে যেতে র‌্যাবকে বাধা দেন তারা। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

উপস্থিত এক গ্রাহক কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি তিন লাখ টাকার চেক পেয়েছি। এখন রাসেলকে গ্রেফতার করা হলো। এখন আমার টাকার কী হবে। আমরা তো এতদিন আশায় ছিলাম যে টাকা ফেরত পাব। কিন্তু তিনি যদি কারাগারে থাকেন, তাহলে তো আর টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। এখন কী করব, কোথায় যাব?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

১১

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

১২

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

১৩

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

১৪

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

১৫

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

১৬

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

১৭

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৮

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১৯

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০