Shakil Shah
১ অক্টোবর ২০২১, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটক ১ 

ভোরের দর্পণ ডেস্ক:

রোহিঙ্গাদের প্রথম সারির নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন -১৪।

আটককৃত হলেন, মোহাম্মদ সলিম ওরফে সলিমউল্লাহ ওরফে লম্ব সলিম (২৬)। শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন,  ‘হত্যাকাণ্ডের পর থেকে আটক সলিম পলাতক ছিল, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে’।

আটক সলিমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার রাতে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে আটটায় নিজ অফিসে আততায়ীদের গুলিতে খুন হন রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০