Shakil Shah
৫ ডিসেম্বর ২০২১, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এরদোয়ানকে হত্যার চেষ্টা, ব্যর্থ হলো যেভাবে

ভোরের দর্পণ ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আজ রোববার তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রুশ সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছে, তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর সিরতে এরদোয়ানের অনুষ্ঠানে এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে বোমা পাওয়া যায়। গাড়ির নিচে বোমা প্রথম চোখে পড়ে ওই কর্মকর্তার এক বন্ধুর। পরীক্ষা করে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বোমা নিস্ত্রিয় করা হয়।

এ ঘটনায় কেউ আহত হননি এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট টেকনিশিয়ানরা গাড়ি ও বোমা পরীক্ষা করেন। সন্দেহভাজন হিসেবে কাউকে আটক করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন সময় এরদোয়ানকে হত্যা প্রচেষ্টার খবর এল যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোয়ান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন। কয়েকদিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান মনে করছেন ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোয়ানের এই মতের পক্ষপাতী নন। তবে নতুন অর্থমন্ত্রী নাবাতি ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

সূত্র : পার্স টুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০