bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোন দিলেই মেডিসিন হোম ডেলিভারি সার্ভিস

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে জীবন রক্ষাকারী ঔষধ বাড়ি বাড়ি পৌঁছে দিতে পাকেরহাটের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী পপুলার ফার্মেসীর মালিক মোঃ মমিনুর রশিদ চৌধুরীর ছেলে তারেক চৌধুরী এক ব্যতিক্রমী প্রশংসনীয় সেবা মেডিসিন হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে। এতে তারা সরকার নির্ধারিত মুল্যে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারীতে ঔষধ পৌছে দিচ্ছে।
ইতিমধ্যে তাদের এ সেবা সার্ভিস চালু হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অনেকেই উপকৃত হয়েছেন এবং তাদের ব্যতিক্রমী সেবা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের জন্য সাধারন মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। অন্যদিকে করোনা আতংকে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এমন অবস্থায় এই সার্ভিস এর মাধ্যমে সাধারন জনগণের উপকারে তিনি এ সেবা দিয়ে আসতেছে।
এ প্রসঙ্গে পপুলার ফার্মেসীর মালিক মোঃ মমিনুর রশিদ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ও গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় অনেক অসহায় মানুষ ঘরের বাইরে বের হয়ে জীবন রক্ষাকারী ঔষধ সংগ্রহ করতে পারছে না। তাই এ দুর্যোগময় সময়ে অসহায় মানুষের দোঁড়গোড়ায় অন্ততপক্ষে জীবন রক্ষাকারী ঔষধ পৌঁছে দেয়ার সুবিধার্থে তার প্রতিষ্ঠান এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্যোগের পরিকল্পনাকারী তারেক চৌধুরী বলেন, এই কঠিন সময়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যে কোন মেডিসিন হোম সার্ভিস পেতে যে কেউ এই নাম্বারে গুলোতে ০১৭৪৩-২৭৬৬৬০ ও ০১৯৮৪৮৭৭৯০৫ নম্বরে যোগাযোগ করতে পারেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত এই সেবা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০