Shakil Shah
১৭ মে ২০২২, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

ভোরের দর্পণ ডেস্কঃ

পদ্মা সেতু পারাপারে যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ অনুযায়ী মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, আর বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।

আজ মঙ্গলবার (১৭ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্বোধনের দিন থেকে এই টোল কার্যকর হবে।

মোটরসাইকেল এবং বড় বাস ছাড়াও মাঝারি ধরনের বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, কার ও জিপের ৭৫০ টাকা, চার এক্সেল টেইলারের ৬ হাজার টাকা, মাইক্রো বাস ১৩০০ টাকা এবং মিনি বাসের (৩১ সিট বা তার কম) টোল নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা।

পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে এই সেতুর মাধ্যমে।

দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ।

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর আববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্য ৪১টি স্প‌্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু।

এরই মধ্যে সেতুর নির্মাণকাজও প্রায় শেষ হয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।

আজ মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সে কথার পুনরাবৃত্তি করেন।

সেই সঙ্গে তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। তিনি বলেন, ‘হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দিবেন জননেত্রী শেখ হাসিনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১০

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১১

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

১২

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

১৩

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

১৫

দিনাজপুরে মহান মে দিবস পালিত

১৬

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

১৭

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১৮

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

২০