Shakil Shah
১৩ সেপ্টেম্বর ২০২২, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে ২৪ দেশের সামরিক কর্মকর্তা

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ২৪ দেশের সামরিক কর্মকর্তা। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন ২৪টি দেশের সামরিক কর্মকর্তারা। আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের যৌথ আয়োজনে কক্সবাজারে এক সেমিনার শেষে সামরিক কর্মকর্তারা ক্যাম্প পরিদর্শন করেন।

জানা যায়, কক্সবাজারে ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি’ শিরোনামে ২৪ দেশের উচ্চপদস্থ সেনাকর্মকর্তাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথভাবে আয়োজিত ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার। সম্মেলনে সেনা কর্মকর্তারা শান্তিরক্ষা মিশন ও করণীয় শীর্ষক ব্রেক আউট সেশন এবং পেশাদারিত্বের ওপর পৃথক আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা নেতারা নিজেদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এবং নিজ দেশে ফেরত যেতে চান। এছাড়া সেনা কর্মকর্তাদের ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ব্রিফিং করেন।

উল্লেখ্য, ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট এমন একটা ফোরাম, যার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক স্থল বাহিনীর সিনিয়র সামরিক কর্মকর্তারা শান্তি-স্থিতিশীলতার বিষয়ে মতামত ও ধারণা বিনিময় করেন। বাংলাদেশ তৃতীয়বারের মতো এই সেমিনারের সহ-আয়োজক হিসেবে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০