Shakil Shah
২৭ মার্চ ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ১৭ হাজার অবৈধ প্রবাসী আটক

ভোরের দর্পণ ডেস্ক :

গেল এক সপ্তাহে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি আরব। দেশটির আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে।

খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী এবং অপরাধীদের সহায়তা করার সময় বেশ কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছে।  এ ছাড়া সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আটক হন অনেকে।  সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জনকে এবং শ্রম-সংক্রান্ত বিষয় নিয়ে ২ হাজার ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। সতর্ক করে দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যারা সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবেন, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবেন তাদের জন্য রয়েছে কড়া শাস্তি। তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০