Shakil Shah
১৩ অগাস্ট ২০২৩, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন নারীসহ ৬ জন। পরে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এরআগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কমলা বেগম (৫০), সাবিনা বেগম(৪০), সাদিকুল ইসলাম (২৮), হাসেম আলী (৪৫), নজরুল ইসলাম (৪৫) ও মহসিন(২৭)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, মধ্যরাতে আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় নারীসহ ছয়জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়। এদের মধ্যে কমলা বেগমের শরীরের ২০ শতাংশ, সাবিনা বেগমের শরীরের ৫০ শতাংশ, সাদিকুল ইসলামের শরীরের ৫০ শতাংশ, হাসেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের শরীরের ৪৫ শতাংশ ও মহসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাই জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

দগ্ধ সাবিনার স্বামী মোতালেব হোসেন জানান, এই এলাকার শফিকের সেমি পাকা বাড়িতে অনেকেই ভাড়া থাকেন। রাতে কাপড়ের দোকান থেকে বাসায় ফিরছিলাম এই সময় হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। বাসায় গিয়ে দেখি আরো কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোয়া বের হচ্ছে। আশেপাশে ভাড়াটিয়াদের সহযোগিতায় আমার স্ত্রীসহ ছয়জনকে বের করে আনা হয়। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, শনিবার রাতে ওই বাসায় রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় একাধিক পরিবারের প্রায় ৬ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে  গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়ে বলে এই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১০

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১১

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৩

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

১৪

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

১৫

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

১৬

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

১৭

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

১৯

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

২০