Online Desk
৯ মার্চ ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় ‘তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর মিয়ার লোকজন ও তাতিদল নেতা জাকির হোসেনের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

সোমবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ছাত্র ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে পাশের কক্ষে আশ্রয় নেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তা মোটেও ঠিক হয়নি। আমরা এধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক(প্রশাসন) সৈয়দ সানজিদ বলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার লোকজন ও ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে চাঁদার দাবীতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয় ও মাদ্রাসার আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন।

তবে এবিষয়ে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়া বলেন, আমি দুদিন ধরে আশুলিয়া য়াইনি, ঢাকায় আছি। এছাড়া ৬ মাসের মধ্যে ওই মাদ্রাসায় আমি যাইনি। যদি গিয়ে থাকি তাহলে কেউ যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমি নিজের বিচার নিজেই করবো।

এরপরে ঢাকা জেলা তাতীদলের সভাপতি জাকির হোসেন বলেন, আমি যে ভাংচুর করেছি তার প্রমাণ কি, তাদের প্রমাণ দেখাতে বলেন। ঘটনা যখন ঘটে তখন আমি সৈয়দ আশরাফের ভাতিজার সাথে। গ্যানজাম হয়েছে ওদের পক্ষ ও বাইরের সাথে তা আমি জানি না। তাহলে আমি ঘটনার সাথে কিভাবে জড়িত ছিলাম বলেন। প্রশাসনের একজন আমাকে বললো আপনি এখান থেকে সরে যান, কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় তাহলে ধরতে পারে। তাই সরে গেছি, তাহলে সরে আসা কি, আমি ওটা করেছি। আর যদি ওটা আমি করতাম তাহলেতো আমি আড়ালে থাকতাম।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) রুবেল হাওলাদার বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি, তবে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০