Shakil Shah
১৪ সেপ্টেম্বর ২০২০, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার নিলামে মাশরাফীর জার্সি

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। ব্যতিক্রম নন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। এর আগে নিজের প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছিলেন তিনি। সেই টাকা দিয়ে সারাদেশে পৌঁছে দিয়েছেন ভালোবাসা। এবার নিজের একটি জার্সি নিলামে তুলছেন তিনি।

মাশরাফীর ব্রেসলেট বিক্রির অর্থে এরই মধ্যে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি করার ঘোষণা হয়েছে। জার্সির নিলামকৃত অর্থও নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়নে তথা হাসপাতাল নির্মাণে ব্যয় হবে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছর এই নিলাম হতে পারে বলে জানিয়েছেন মাশরাফীর হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

 

 

জানা গেছে, করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে মাশরাফীর ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ প্রদান করা হয়েছে। এছাড়া টাইগার ফাস্ট বোলারের ঘোষণা মোতাবেক এই টাকার কিছু অংশ করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াডে দেয়া হয়েছে। অনেক দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যাণেও এই অর্থ ব্যয় করা হয়েছে।

ব্রেসলেট নিলামের অর্থ থেকে বাকি থাকা ২৫ লক্ষ টাকা এবং শিগগিরই নিলামে ওঠা জার্সি বিক্রির অর্থ দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

এই হাসপাতাল নির্মাণে আলতাফ হোসেন ও আক্তারুন্নেছা ট্রাস্টও আর্থিক সহায়তা করবে বলে জানা গেছে। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে ২৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেয়া হবে। বর্তমানে সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে হাসপাতালটি। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

বিশেষ সূত্রে জানা গেছে, ২০১৯ বিশ্বকাপে খেলা প্রিয় জার্সিটি নিলামে তুলতে যাচ্ছেন মাশরাফী। জার্সি নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে ‘অকশন ফর অ্যাকশন’ নামক সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১০

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

১১

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

১২

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

১৩

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

১৪

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১৫

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১৬

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১৭

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

১৯

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

২০