Shakil Shah
১৫ সেপ্টেম্বর ২০২০, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে একজনের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

 

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একটি ট্রাক্টরের চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের নাম মোশারফ হোসেন (২০)। তিনি শেরপুর জেলার সদর উপজেলার হাতিআগলা গ্রামের মজনু হোসেনের ছেলে বলে জানা গেছে।
কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, জয়পুরহাট-বগুড়া সড়কের সংস্কার কাজে নিয়োজিত বালুবাহী একটি ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার সময় পথি মধ্যেই তার মৃত্যু হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০