Shakil Shah
১২ জানুয়ারী ২০২১, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের আলুক্ষেত তছনছ, থানায় যাওয়া ঠেকাতে ধারাল অস্ত্র হাতে রাস্তায় যুবক

ভোরের দর্পণ ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক সংখ্যালঘু পরিবারের এক বিঘা জমির বীজ আলু  দুর্বৃত্তরা উঠিয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বিবেকানন্দ দাস থানায় যাওয়ার প্রস্তুতি নিলে ফারুক হোসেন নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ফারুক পালিয়ে যান। পরে বিবেকানন্দ থানায় গিয়ে অভিযোগ করেন। এদিকে পাল্টা অভিযোগ করেন ফারুক হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায়।

সরেজিমনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বিবেকানন্দ দাস তার ৩৩ শতাংশ জমিতে বিএডিসি’র অন্তর্ভুক্ত আলু বীজ উৎপাদনের জন্য বীজ আলু লাগিয়েছিলেন গত এক মাস আগে। গতকাল সোমবার রাতে কে বা কারা ওই বীজ আলু উঠিয়ে ফেলে ক্ষেতের মধ্যে রেখে দেয়। এ ঘটনার জন্য ওই কৃষক একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনকে সন্দেহ করেন। এ ঘটনায় বিবেকানন্দ থানায় অভিযোগ করার জন্য প্রস্তুতি নেন। থানায় যাওয়ার কথা জানতে পেরে ফারুক ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারুক পালিয়ে যান। পরে ফারুক হোসেন উল্টো বিবেকানন্দ দাসের নামে থানায় অভিযোগ করেন।

কৃষক বিবেকানন্দ জানান, আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও আমার সেচের মোটর ও চার বস্তা আলু চুরি হয়ে গেছে। গতকাল যে ঘটনা ঘটেছে তার অভিযোগ নিয়ে থানায় যেতে চাইলে ফারুক ধারালো অস্ত্র রাস্তায় অপেক্ষা করে। এতে আমার গোটা পরিবার আতঙ্কিত।

স্থানীয় চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, ঘটনাটি শুনে এলাকায় পুলিশ পাঠিয়েছিলাম। এর আগেও ওই এলাকায় লেবুর বাগান, শসা, করলার ও লেবু বাগান কেটে ফেলার ঘটনা ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০