bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে প্রবেশদারে নিরাপত্তা চৌকি, করোনা প্রতিরোধে এসিল্যান্ডের সাড়াশি অভিযান 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : যতোই দিন যাচ্ছে,ততোই প্রানঘাতি করোনার পাদুর্ভাব বেড়েই চলেছে দেশের বিভিন্ন এলাকায়। প্রাণ হারাচ্ছেন অনেকেই। প্রশাসন প্রাণঘাতি করোনা প্রতিরোধে বিভিন্ন ধরেনের জনসচেতা সৃষ্টি করলেও মানছে না অনেকেই। তারই ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাটে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছায় গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে বাঁশ টানিয়ে দিয়ে অস্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এক এলাকার লোকজন অন্য এলাকায় যেন না প্রবেশ করতে পারে সে জন্য উপজেলার প্রবেশদারসহ বিভিন্ন গ্রামের প্রবেশদারে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তবে এই পথ দিয়েই জরুরী প্রয়োজনীয় যানবাহন চলাচলের ব্যবস্থাও রয়েছে।
জানা যায়, নিজ নিজ অবস্থান থেকে জনগণকে ঘরে থাকতে বাধ্য করার চেষ্টা করছেন উপজেলা প্রশাসন। এছাড়া দোকানপাট বন্ধে নোটিশ ও সারাদিন মাইকিং করা হলেও অনেক এলাকার মানুষ অগ্রাহ্য করছেন। এতে করে চরম ঝুকি বাড়ছে উপজেলা জুড়েই। লোকজন যাতে করে করোনার আক্রান্ত না হয় সেজন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান উপজেলা প্রশাসনের নির্দেশে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সমানতালে ছুটছেন উপজেলার বিভিন্ন প্রান্তে। সরকালী আদেশ না মানায় বিভিন্ন ব্যাক্তিতে আর্থিক দন্ডও প্রদান করছেন তিনি। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রবেশদারে বসিয়েছেন নিরাপত্তা চৌকি। এসব নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন করছেন থানা পুলিশ ছাড়াও গ্রাম পুলিশরা। আবার অনেক গ্রামে স্বেচ্ছায় গ্রামবাসিও দায়িত্ব পালন করনে। যাতে করে দেশের অন্য জেলা থেকে কোন মানুষ চারঘাটে প্রবেশ করতে না পারে আবার চারঘাটের কোন মানুষ যাতে করে অন্য জেলায় যেতে না পারে। 
উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসিন্দা আতিকুর বলেন, ইউনিয়নের বিভিন্ন প্রবেশ মুখে অপ্রয়োজনে কেউ পাড়ার ভিতর প্রবেশ ও বের হতে না পারে সে জন্য বাঁশ দিয়ে অস্থায়ীভাবে রাস্তা বন্ধ ও ‘লকডাউন’ করেছে উপজেলা প্রশাসন। এ্যাসিলেন্ড স্যার নিজেই বিভিন্ন গ্রামে গিয়ে লোকজনকে সরকারী আদেশ মেনে চলার আহŸান এর পাশাপাশি প্রানঘাতি করোনা সংক্রমন থেকে নিজেদেরসহ পরিবারকে নিরাপদ রাখতে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানাচ্ছেন এলাকাবাসিকে। তবে সরকারী আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও ঘোষনা দিয়েছেন তিনি। 
বিষয়টি সম্পর্কে  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান বলেন, ইতিমধ্যেই পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। উপজেলা ও পুঠিয়া উপজেলা একেবারেই লাগোয়া। তাই পুঠিয়া থেকে লোকজন সহজেই চারঘাটে যাওয়া আসা করে। তবে এসব উপজেলার  লোকজন যাতে করে চারঘাটে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কতা মুলক ভাবে প্রবেশদারে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।তবে জরুরী প্রয়োজনীয় যানবাহন চলাচলের ব্যবস্থাও আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০