
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌরসভার ৩নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় এডিপি’র অর্থায়নে ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জমান।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাজিদি হক, আরিফুর রহমান, কর্য্য সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান টুকু ও বিএনপি নেতা বেলাল খান।