bhorerdarpan
২৮ জুন ২০২০, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ছাড়াল ৫ হাজার

করোনা উপসর্গ নিয়ে সিলেটে একদিনে ৩ জনের মৃত্যু 

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ হাজার ছাড়িয়েছে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরো ৩ জন। এই নিয়ে করোনায় জেলায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। গত একদিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন রূপগঞ্জের এবং একজন সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। রূপগঞ্জে মৃত্যুবরণ করেছেন এক নারী (৬৫) ও এক পুরুষ (৫৫)। নাসিক এলাকায় মারা গেছেন ২৬ বছরের এক তরুণী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ৪২ জন। এ নিয়ে ভাইরাসে জেলায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১ জন। আজ রোববার (২৮ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটিতে মারা গেছেন ৬১ জন ও আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও আক্রান্ত ১ হাজার ১৯৪ জন। বন্দরে আক্রান্তের সংখ্যা ১৭২ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৬৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁওয়ে আক্রান্ত ৪৪৪ জন ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও ৯৮৫ জন আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট ২৪ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩২ জনের। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে সিটি এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জ উপজেলার ১৯২ জন, আড়াইহাজার উপজেলার ৩১৫ জন, বন্দর উপজেলার ৬৬ এবং সোনারগাঁও উপজেলার ১৭৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, জেলায় আক্রান্ত এবং মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারও কম নয়। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সব ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, জেলার ১৯টি এলাকাকে ঝুঁকিপূর্ণ ও রেড জোন হিসেবে চিহ্নিত করে পরবর্তী নির্দেশনার জন্য কয়েকদিন আগে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে লকডাউনের ব্যাপারে নতুন করে কোন নির্দেশনা আসেনি। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী আমরা কাজ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কাহালু সরকারি কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা

বাটা বাংলাদেশ Q4-এ ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

কাহালুতে ৩ বছরের সাজাপ্রাপ্ত ২১ মামলার আসামি গ্রেফতার

কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

পহেলা মে বিশিষ্ট শিল্পপতি সিরাজ উদ্দিন আহমেদের ৪১ তম মৃত্যু বার্ষিকী

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে চাল ভর্তি ট্রাক জব্দ করলো ইউএনও

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যুর মিছিল দেখেছিল উপকূল, কাঁদে আজও বাঁশখালী

১০

বিদ্যালয়ে না গিয়ে ছাত্রাবাসের রান্নাবান্নায় কাটে শিক্ষার্থীর ক্লাস

১১

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

১২

হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

১৩

প্রতি লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

১৪

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

১৬

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

১৭

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৮

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

১৯

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

২০