Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে চাল ভর্তি ট্রাক জব্দ করলো ইউএনও

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে চাল ভর্তি ট্রাক জব্দ করলো ইউএনও

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ডাসার উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

পরে চালবোঝাই ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়েছে। খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। এগুলো বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এবং সাধারণ বাজারে এ ধরনের চাল উৎপাদন বা বিক্রি প্রচলিত নয়। স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল কীভাবে একজন ব্যক্তির কাছে এলো, তা তদন্ত করে দেখা উচিত।

তিনি আরও বলেন, সরকারের এই বিপুল পরিমাণ চাল অসৎ উদ্দেশ্যে বাইরে বের করা হয়ে থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিচার করা প্রয়োজন।

জব্দকৃত চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, এগুলো তার চাল। তিনি জানান, গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে, সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা তার ভুল হয়েছে।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কাহালু সরকারি কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা

বাটা বাংলাদেশ Q4-এ ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

কাহালুতে ৩ বছরের সাজাপ্রাপ্ত ২১ মামলার আসামি গ্রেফতার

১০

কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

১১

পহেলা মে বিশিষ্ট শিল্পপতি সিরাজ উদ্দিন আহমেদের ৪১ তম মৃত্যু বার্ষিকী

১২

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে চাল ভর্তি ট্রাক জব্দ করলো ইউএনও

১৩

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যুর মিছিল দেখেছিল উপকূল, কাঁদে আজও বাঁশখালী

১৫

বিদ্যালয়ে না গিয়ে ছাত্রাবাসের রান্নাবান্নায় কাটে শিক্ষার্থীর ক্লাস

১৬

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

১৭

হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

১৮

প্রতি লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

১৯

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০