Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধি : বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালী, রক্তদান, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্র আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন শেষে বেলুন ফ্যাস্টুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন লিগ্যাল এইড পটুয়াখালী জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ।

লিগ্যাল এইড কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্র আদালত প্রাঙ্গনে এসে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে দিবসের প্রতিপাদ্য

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান ও সোহেল রানাদ্বয়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ রাসেল মজুমদার।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, স্পেশাল জজ আদালতের বিচারক গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ, সিভিল সার্জন ডাঃ মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক শরীফ মোহাম্মদ সালাউদ্দিন, ব্র্যাক আইনী সহায়তা কর্মসূচীর কর্মী মো.নেফাজ উদ্দিন, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মো. ইউনুছ আলী মোল্লা, নারী ক্যাটাগরীর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী রুবাইয়া আক্তার রিয়াহ, উপকারভোগী জাকির হোসেন, উপকারভোগী তাছলিমা বেগম।

অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশান ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জিপি,পিপিসহ লিগ্যাল এইড এর কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০