Bhorer Darpan Online
৫ অক্টোবর ২০২০, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় রিফাত হত্যাঅপ্রাপ্ত বয়স্ক আসামিদের বিপক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

বরগুনা প্রতিনিধি : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু করেছে রাষ্ট্র পক্ষ। সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ধার্য তারিখ থাকায় বরগুনা কারাগারের শিশু ইউনিট থেকে ৬ আসামি আদালতে হাজির করা হয়। একই সঙ্গে জামিনে থাকা ৮ আসামি আদালতে হাজির হন। আদালত সূত্রে জানা গেছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আগামী বুধবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। চলতি বছরের ৮ জানুয়ারি শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। অপর দিকে ৩০ সেপ্টেম্বর এই আলোচিত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ পাঁচ জনকে মৃত্যুদন্ড দিয়েছে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। এ মামলায় অপর চার আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন । দন্ডপ্রাপ্তরা বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন। রাষ্ট্র পক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল দৈনিক ভোরের দর্পন কে বলেন, যুক্তিতর্কের প্রথম দিনে বাদির মামলা ও সাতজন আসামী দোষ স্বীকারোক্তিমুলক জবান বন্দি দিয়েছে তা আদালতে উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। আসামী পক্ষের আইনজীবী মো: শাহজাহান বলেন, রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আমরা যুক্তিতর্ক শুরু করবো। আমার দৃঢ় বিশ্বাস আমার আসামী আরিয়ান শ্রাবন ন্যায় বিচার পাবে। রিফাত হত্যার সময় আমার আসামী পরীক্ষার হলে ছিল। উল্লেখ্য, গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে গুরুতর জখম করে নয়ন বন্ড ও তার সহযোগিরা। পরে রিফাত শরীফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যায়। পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বাসভাড়া বাড়ল

১০

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১২

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৪

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৫

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

১৬

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

১৭

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

১৮

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০