Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট- খুলনা মহাকসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম । পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।

আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’

এদিকে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ‘আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে বাস্তবে সেই সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দ্বার উন্মুক্ত করা জরুরি।’

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন–বাগেরহাট জেলা পরিষদের প্রশাস ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মো, মোহম্মদ হাচান চৌধরী,আইন সহায়তা কমিটির সদস্য সচিব আছমা আরা বীথি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামিম হোসেন, জেলা সিভিল সার্জন ডা. আ. স. মোঃ মাহবুবুল আরমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০