
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় “বিআরটিসি শাটল বাস সার্ভিস” এর উদ্ভোধন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, কর্পোরেশনের পরিচালকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিআরটিসি শাটল বাস সার্ভিস শনিবার (৩ জানুয়ারি) শুরু হলো।
ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসি উক্ত শাটল বাস সার্ভিস মেলা সমাপনী দিন পর্যন্ত চলবে। বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রা কে সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকেট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
অনলাইন এ টিকেট প্রাপ্তির ঠিকানা: www.brtc.gov.bd বিরতি স্থান (স্টপেজ): বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান)/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ০৮.০০ টা হতে বিআরটিসি’র শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১.০০ টায়। ভাড়া: কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা।