bhorerdarpan
২৯ মার্চ ২০২০, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশফেরত নারীকে ঘরে থাকতে বলায় তিন জনকে পিটিয়ে জখম!

সৌদি আরবফেরত নারী কোয়ারেন্টিনে না থেকে অবাধে ঘোরাফেরা করছিলেন। ঘটনাটি নিয়ে এলাকার লোকজন প্রতিবাদ করায় ওই নারীর স্বজনদের হাতে মারধরের শিকার হয়েছেন তিনজন। রবিবার বিকালে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের যুগিডাঙ্গরী গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান, ওই গ্রামের সৌদি প্রবাসী নাসিমা বেগম নামে এক নারী গত দুই দিন আগে নিজ গ্রামে আসেন। জ্বর সর্দি অবস্থায় তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকতে বললেও তিনি কোনোভাবেই তা মানছেন ছিলেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান,এলাকা থেকে প্রশাসনের কাছে খবর গেলে তাঁকে নির্দেশ দেওয়া হয় ঘটনাটি সরেজমিনে গিয়ে দেখে ইউএনও কার্যালয়ে জানানোর জন্য। তিনি ওই নারী অবাধে ঘোরাফেরা করছেন এ সত্যতা পেয়ে ঘটনাটি নির্বাহী কার্যালয়ে অবহিত করেন। সেখান থেকে লোকজন এসে ওই নারীর পরিবারকে সর্তক করে দিয়ে যায়। তাতেও কোনো কাজ না হওয়ায় রবিবার বিকেলে সাড়ে চারটার দিকে এলাকার লোকজন ওই নারীকে ঘরেফেরত যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হন নারীর চাচা জসিম উদ্দিন। এ ঘটনার প্রতিবাদকারী এলাকার রুহুল আমীন,আবু হানিফ ও আব্দুর রশিদের সাথে তর্কে জড়িয়ে পড়ে পরিবারের লোকজন ওই তিনজনকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। 

স্থানীয়রা জানান,এখানেই ঘটনা শেষ নয় আগের ঘটনার প্রায় ২০ মিনিট পরেই স্থানীয় বাজারে যায় প্রতিবাদ করা লোকজনের একজন মোটরসাইকেল নিয়ে সেখানেও হামলা চালায় ওই নারীর চাচাতো ভাই বাচ্চু মিয়া ও সুবায়েদ নামে দুই যুবক। তারা মোটরসাইকেলটি ভেঙ্গে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে থানায় নেয়। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, এটা কোনো ঘটনাই না। পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০