bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেলে করোনা পরীক্ষা শুরু, রিপোর্ট মিলবে ৮ ঘণ্টায়

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা শুরু হয়েছে রাজশাহীতে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত ল্যাবে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রথমে বগুড়া থেকে আসা তিনজন এবং রাজশাহীর একজনের নমুনা পরীক্ষা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।

 
তিনি বলেন, করোনা শনাক্তে গত বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর মেশিন আসে। এরপর রামেকের ভাইরোলজি বিভাগের পাঁচটি কক্ষে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ল্যাব প্রস্তুতের পর মঙ্গলবার পিসিআর স্থাপন কর হয়। বুধবার দুপুর থেকে শুরু হয়েছে নমুনা পরীক্ষা।

ল্যাবের ইনচার্জ রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেন, ঢাকা থেকে টেকনিশিয়ানদের দুটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছে। আমরা ২৪০টি কিট পেয়েছি। ল্যাবে একদিনে সর্বোচ্চ আটজনের নমুনা পরীক্ষা করা যাবে। ফলাফল প্রকাশ করতে সময় লাগবে আট থেকে ১২ ঘণ্টা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট।

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান বলেন, ঠিকভাবে চালু হয়েছে ল্যাবটি। মাইক্রোবাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে এই ল্যাব পরিচালনা করছে। কেউ একা একা এসেই এখানে নিজের নমুনা পরীক্ষা করতে পারবেন না।

করোনাভাইরাস সংক্রমিত রোগের জন্য রামেক হাসপাতালে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি কারও নমুনা পরীক্ষার সুপারিশ করলেই কেবল তার নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান ডা. বুলবুল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০