bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লা লিগার মৌসুম বতিল হলে চ্যাম্পিয়নস লিগে খেলবে যে চার দল

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লা লিগার চলতি মৌসুম বাতিল হওয়ার জোর সম্ভাবনা আছে। আর এমনটা হলে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কোন চারটি দল স্পেনের শীর্ষ লিগ থেকে খেলবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। সেটার আপাত সমাধান খুঁজে বের করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)।

'আরএফইএফ' জানিয়েছে, লা লিগার চলতি মৌসুম যদি কোনোভাবেই শেষ করা সম্ভব না হয় সেক্ষেত্রে সর্বশেষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দলকেই বেছে নেওয়ার হবে পরবর্তী চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার জন্য। 

করোনার কারণে গত ১২ মার্চ স্থগিত হওয়ার আগে লা লিগার প্রতিটি দল ২৭টি করে ম্যাচ খেলেছে। ওই সময় পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ চার দল হলো- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সেভিয়া এবং রিয়াল সোসিয়েদাদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মৌসুম বাতিল হলে এই চারটি দল সরাসরি পরবর্তী চ্যাম্পিয়নস লিগে খেলবে।

লা লিগার বর্তমান পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। সেভিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রিয়াল সোসিয়েদাদ।

'আরএফইএফ'র সিদ্ধান্ত কার্যকর হলে কপাল পুড়বে গেতাফে ও অ্যাথলেটিকো মাদ্রিদের। যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল দুটির স্থান হবে ইউরোপা লিগে। চলতি মৌসুম বাতিল হলে উয়েফার কাছে এসব দলের নাম পাঠাবে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে চ্যাম্পিয়নস লিগে দল পাঠানো নিয়ে পরিকল্পনা তৈরি করলেও লা লিগার চ্যাম্পিয়ন, প্রমোশন কিংবা রেলিগেশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি 'আরএফইফ'। 

আগামী সপ্তাহে ইউরোপীয় ফুটবলের ভবিষ্যত নিয়ে ৫৫টি সদস্য দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করবে উয়েফা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১০

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৩

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১৪

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১৫

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১৬

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৭

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৯

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০