Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিককে অপহরণের চেষ্টায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সিদ্ধান্তের আশ্বাস আইন মন্ত্রীর

সাংবাদিককে অপহরণের চেষ্টায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সিদ্ধান্তের আশ্বাস আইন মন্ত্রীর

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী বাহিনী নিয়ে এক সাংবাদিকের উপর হামলাসহ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে।

ভুক্তভোগী দেওয়ান মোহাম্মদ ইমন “দেশ টিভিতে” সাভার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে মুল হোতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

ভুক্তভোগী দেওয়ান ইমন অভিযোগ করে বলেন, সাব রেজিস্ট্রার মো.জাকির হোসেনের দুর্নীতির তথ্য অনুসন্ধান করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় তিনি ক্ষুদ্ধ হয়ে আমার অফিসে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করেছেন। সেখানে কিছু না করতে পেরে আমাকে হুমকি দিয়ে আসছিলেন যার প্রেক্ষিতে পরিকল্পিতভাবে আজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার আমার উপর হামলা চালায় এবং অপহরণের চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক তার কঠিন শাস্তি এবং অপসারন দাবি করছি।

প্রত্যক্ষদর্শী সংবাদ কর্মীরা জানায়, সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ভাড়া করে আনা প্রায় ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী আজ সংবাদ কর্মীদের উপর হামলায় অংশ নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভাড়াটে সন্ত্রাসীরা। এঘটনায় আহত অবস্থায় দেওয়ান ইমনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত সাব রেজিস্ট্রার মো.জাকির হোসেনের কাছে জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, আইন আইনের গতিতে চলবে।
সাব-রেজিস্টারের বিরুদ্ধে তদন্ত চলছে। সংসদ অধিবেশন চলছে, অধিবেশন শেষে তার বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০